প্রকাশিত: ৩০/০৬/২০২০ ৫:১৩ পিএম

রামু-মরিচ্যা রোডে চেকপাস্ট থেকে ১৯ হাজার ৯’শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে মরিচ্যা-রামু রোডের টংকার ডেপা ৫ নম্বর ব্রিজের উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে সিএনজিতে বিশেষ কৌশলে লুকানো ১৯ হাজার ৯’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় সিএনজিটিও জব্দ করা হয়।

আটক রোহিঙ্গা বালুখালী ১০নম্বর ক্যাম্পের মৃত নুর মোহাম্মদের ছেলে মো.রফিক (২৪)।

আজ মঙ্গলবার (৩০ জুন) র‌্যাব-১৫’র সহকারী পুলিশ ‍সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা মরিচ্যা-রামু রোড দিয়ে একটি সিএনজিযোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজারের দিকে আসছে। এসময় র‌্যাব ওই জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে টেকনাফ থেকে আসা একটি সিএনজি থামিয়ে তল্লাশি শুরু করে। এসময় সিএনজি চালক পালানোর চেষ্টা করলে রফিক নামে রোহিঙ্গা যুবককে আটক করে। তার সাথে থাকা আরো দুইজন পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) আনুমানিক মূল্য ৯৯ লাখ ৫০ হাজার টাকা প্রায়। উদ্ধারকৃত মাদক ও আটক রোহিঙ্গা যুবককে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...