উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১২/২০২৩ ৬:০১ পিএম

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহিদনগর চারতলা মোড় এলাকা থেকে হাসান বানু ওরপে পাখি (৫০) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (বন্দর-পশ্চিম) ডিবি।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৩ ডিসেম্বর বিকালের দিকে ইয়াবাসহ পাখিকে গ্রেফতার করা হয়। এ সময় ওই মহিলার কাছ থেকে ১১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ দুপুরে মহানগর গোয়েন্দা (বন্দর- পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার (এডিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মুহাম্মদ আলী হোসেন দৈনিক আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহিদনগর চারতলা মোড়স্ত আবুলের মায়ের বাড়ির সামনে থেকে হাসান বানুকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পাখি কক্সবাজার জেলা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বেশি দামে বিক্রি করে জিজ্ঞাসাবাদে জানা যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer