প্রকাশিত: ০৬/০৬/২০১৮ ৫:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৭ এএম

ঢাকা : গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে আটক করেছে র‍্যাব-১০। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে এক কর্মসূচি থেকে তাঁকে আটক করা হয়।

এ সময় ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ সংগঠনটির কর্মীরা বাধা দিলে র‌্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করে। এতে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীলসহ অন্তত ৩ জন আহত হয়েছেন।

মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল গণমাধ্যমকে বলেন, হঠাৎ সিভিল ড্রেস পরা কয়েকজন লোক মাইক্রোবাসে করে ইমরান ভাইকে তুলে নিয়ে যাচ্ছিল। আমরা বাধা দিলে র‌্যাব সদস্যরা লাঠিপেটা করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বলেন, সেখানে ছাত্র ইউনিয়নের কর্মসূচি ছিল। আমরা তাদের নিরাপত্তা দিচ্ছিলাম। ইমরান এইচ সরকারকে পুলিশ তুলে নিয়ে যায়নি। র‌্যাব-১০ এর সদস্যরা তাকে নিয়ে গেছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer