প্রকাশিত: ৩০/০৮/২০১৮ ১২:৩৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের বিরোধিতা করে ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তিপত্র) দিয়ে নির্বাচন কমিশনের সভা বর্জন করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
বৃহস্পতিবার বেলা ১১টায় ইসি সচিবালয়ের সভা কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদার সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিও সংশোধন নিয়ে বৈঠকে বসেন নির্বাচন কমিশন।

সভা শুরুর ১০ মিনিট পর বের হয়ে ইভিএমের বিপক্ষে মত দিয়ে চিঠিপত্র শাখায় ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেন মাহবুব তালুকদার।
সাংবাদিকরা এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি বিকেল তিনটার গণমাধ্যমে কথা বলবেন বলে জানান।
জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান অন্তর্ভুক্তসহ গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিওতে কয়েকটি সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত ২৬ আগস্ট কমিশন সভা আহ্বান করা হলেও সিদ্ধান্ত ছাড়াই মুলতবি করা হয়।
বর্তমান স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহারের আইন আছে, কিন্তু জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের কোন আইন নেই। এজন্য সংসদ নির্বাচন পরিচালনার আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ সংশোধন করে ইভিএম সংযোজন করা হচ্ছে।
নির্বাচন কমিশনার কবিতা খানমের নেতৃত্বাধীন আইন ও বিধিমালা সংস্কার কমিটি যে ৩৫টি সংশোধনী প্রস্তাব করেছিল, তার মধ্যে বাকি সবগুলো বাদ রেখে এখন কেবল ইভিএমে ভোট নেয়ার বিষয়টি আরপিওতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer