সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৯/১০/২০২৬ ৬:৩১ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর শান্ত (১২) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্রোতে ভেসে যাওয়া আরও ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা সৈকতের উত্তর পয়েন্ট থেকে শান্তকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের ৯ নম্বর গোরান এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার দারুল আরকাম ও ধানমন্ডির ফয়েজুল উলুম মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ইনানী সৈকতে বেড়াতে আসে। ফুটবল খেলার পর ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী সমুদ্রে গোসলে নামলে প্রবল স্রোতে ভেসে যান তাঁরা।

খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন স্থানীয় লোকজন, বিচকর্মী, পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা। ১৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল শান্ত। পরে প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর তার মরদেহ উদ্ধার করা হয়।

ইনানী বি চকর্মী বেলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। যৌথ অভিযানে ১৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও শান্তকে পরে সৈকতের উত্তর পয়েন্ট থেকে উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...