ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/১০/২০২৬ ১১:৪১ এএম

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া ১০ মরদেহ কক্সবাজার সদর হাসাপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে। নিয়মানুসারে অস্বাভাবিক মৃত্যুর সব দেহ ময়নাতদন্ত বাধ্যতামূলক। তবে টুপটুপে নিহতদের পরিবারের সদস্যরা আবেদন করেছেন বিনা-ময়নাতদন্তে মরদেহগুলো যেন ফেরত দেওয়া হয়। তবে পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত ঐসব মরদেহের ময়নাতদন্ত করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. এস এম সোহেল বলেন, রবিবার বিকালে আমরা মরদেহ থেকে ডিএনএর স্যাম্পল সংগ্রহ করে মামলার তদন্ত কর্মকর্তাকে দিয়েছি। কিন্তু ময়নাতদন্ত করিনি। তিনি আরো বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে ময়নাতদন্ত না করা আবেদন করা হয়েছে বলে জেনেছি। আর আমরা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনামতো কাজ করছি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান বলেন, আমরা পাঁচটি মরদেহের ময়নাতদন্ত না করার আবেদন পেয়েছি। এছাড়া, আরো কিছু আবেদন কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে বলে খবর পেয়েছি। তবে আমরা এখনো নিশ্চিত নই কোন মরদেহ কার। যারা আবেদন করছেন সেই মরদেহগুলো যে তাদের স্বজনদের তা নিশ্চিত হওয়া আগে জরুরি। তাই ডিএনএ প্রতিবেদন না পাওয়ার আগে আমরা কোন আবেদন বিবেচনায় নিব না। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত ময়নাতদন্ত করা হচ্ছে না।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, এটি সরাসরি হত্যা মামলা নয়। তাই এই মামলার ক্ষেত্রে ময়নাতদন্ত না হলে তেমন আইনি জটিলতা তৈরি হবে না। তিনি আরো বলেন, অবহেলাজনিত কারণে মৃত্যুর ধারায় মামলাটি লিপিবদ্ধ হয়েছে। এই ধারায় সাজা হচ্ছে কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...