ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/১০/২০২৬ ২:০২ পিএম , আপডেট: ১৭/১০/২০২৬ ২:০৩ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ছয় পর্যটকের একজন নাসরিন আক্তার মুক্তা (২৯)। তিনি ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী।

বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়ে শনিবার (১৭ অক্টোবর) সকালে আগুনে প্রাণ হারান তিনি।

নাসরিনের স্বামী দেওয়ান ফয়সাল জানান, তার স্ত্রী ও বান্ধবীরা ছোটবেলার বন্ধু। তারা একসঙ্গে পড়াশোনা করেছেন। বৃহস্পতিবার তারা কক্সবাজারে বেড়াতে যান। রোববার তাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই নাসরিনের মৃত্যুর খবর পান তিনি। স্ত্রীর লাশ আনতে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হয়েছেন দেওয়ান ফয়সাল।

নাসরিন আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার বাবার নাম মোস্তফা কামাল।

ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাদল হোসেন জানান, নাসরিনসহ তিন বান্ধবী ওই রিসোর্টে উঠেছিলেন। শনিবার সকালে নাসরিনের দুই বান্ধবী কক্ষ থেকে বাইরে বের হন। এ সময় কক্ষে থাকা নাসরিন আগুন লাগার পর আটকা পড়েন। পরে অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।

শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।

উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...