প্রকাশিত: ০৩/০৭/২০১৭ ৮:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
দিনের যেকোনো সময় কক্সবাজারের উখিয়ার ইনানীর সৈকতে গোসলে নামা নিষেধ। সৈকতজুড়ে ধারালো পাথর ছড়িয়ে থাকায় এখানে সমুদ্রস্নান নিরাপদ নয়। গত বৃহস্পতিবার দুপুরে অনেক পর্যটক নিষেধ না মেনে সাগরে নেমে পড়েন। এ সময় পর্যটকদের সতর্ক করার মতো কাউকে দেখা যায়নি।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় ইনানী সৈকতে চলছিল পূর্ণ জোয়ার। জোয়ারের পানিতে সৈকতের বালুচরে পড়ে থাকা বড় বড় প্রাকৃতিক পাথরখণ্ড ডুবে গিয়েছিল। তবে অনেক পর্যটক ঝুঁকি নিয়েই সমুদ্রে ঝাঁপ দিয়েছেন। এ সময় পর্যটকদের বাধা দেওয়ার মতো কেউ ছিল না। টুরিস্ট পুলিশ থাকলেও পর্যটকদের বাধা দেয়নি। সৈকতে উড়তে দেখা যায়নি লাল কোনো পতাকা। জোয়ার-ভাটার তথ্যসংবলিত কোনো সাইনবোর্ডও ছিল না।এ প্রসঙ্গে জানতে চাইলে ইনানী টুরিস্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম বলেন, অল্পসংখ্যক জনবল দিয়ে বিপুলসংখ্যক পর্যটককে সামাল দেওয়া কঠিন হচ্ছে।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer