প্রকাশিত: ৩১/০৫/২০১৬ ৮:২২ এএম

IMG_20160530_225323~1আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডে সড়ক দূর্ঘটনায় এক শিশু মারাত্নক আহত হয়েছে। গতকাল সোমবার রাত ৮ টায় ইনানী বীচ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু শাহরিয়ার মাহমুদ (৬) একই এলাকার রহমত উল্লাহর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের হাত ধরে রাস্তা সংলগ্ন বাড়ীর গেইটে দাড়িয়ে ছিল শিশু শাহরিয়ার। এ সময় টেকনাফমুখী দ্রুতগামী সিএনজি বেবীটেক্সী ( নং কক্সবাজার- থ- ১১-২৮৬৪) তাদেরকে ধাক্কা দেয়। এতে মাথা, মুখমন্ডল ও হাত-পাসহ সারা শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে। দুর্ঘটনার পর শিশুটিকে আত্নীয়রা উদ্ধার করে কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালে ভর্তি করেন। ঘাতক টেক্সী ও চালককে ইনানী পুলিশ ফাড়ির সদস্যরা আটক করেছে। আহত শাহরিয়ার ইনানীতে কর্মরত সাংবাদিক জাহাঙ্গীর আলমের আপন ভাগ্নে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer