প্রকাশিত: ২৬/০৫/২০১৬ ৩:০৮ পিএম
ডেস্ক রিপোর্ট::
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম চার ধাপে নির্বাচনী সহিংসতায় ১০১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এ পরিসংখ্যান তুলে ধরে।
এতে বলা হয়, বাংলাদেশে অতীতের যে কোনো ইউপি নির্বাচনের চেয়ে এই নির্বাচনে সবচেয়ে বেশি সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে।
এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি ইউপি নির্বাচনে এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ২১১ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে এখন পর্যন্ত বিএনপি ৫৫৪ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী দিতে পারেনি।
সুজনের প্রতিবেদনে বলা হয়, চলতি ইউপি নির্বাচনের আগে ১৯৮৮ সালের নির্বাচন সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ ছিল। ওই নির্বাচনে ৮০ জন নিহত হন।
এছাড়া ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ইউপি নির্বাচনে ১০ জনের প্রাণহানি হয়। আর ২০০৩ সালে বিএনপি সরকারের আমলে ২৩ জন নিহত হন।
সংবাদ সম্মেলনে সুজন জানায়, চলতি ইউপি নির্বাচনে নিহতদের মধ্যে নির্বাচনপূর্ব সংঘর্ষে ৪৫ জন, ভোটের দিন সংঘর্ষে ৩৬ জন এবং ভোটের পর সংঘর্ষে ২০ জন মারা গেছেন।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক ৪০ জন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থক ১২ জন, বিএনপির ২ জন, স্বতন্ত্র প্রার্থীর কর্মী ২ জন নিহত হয়েছেন।
এছাড়া জাতীয় পার্টি (জেপি) ও জনসংহতি সমিতির একজন করে নিহত হয়েছেন।
সুজনের পরিসংখ্যানে বলা হয়, বাকি নিহতদের মধ্যে একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং ৩ জন মেম্বর প্রার্থী ছিলেন।
এছাড়া মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থক ৩১ জন, ১২ জন সাধারণ মানুষ।নিহত ১০১ জনের মধ্যে ৪ জন নারী ও ৩টি শিশু রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, সহ-সম্পাদক জাকির হোসেন।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer