প্রকাশিত: ৩০/০৭/২০১৬ ৭:৪৭ এএম

রাউজান প্রতিনিধি

রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রাম থেকে মোহাম্মদ রুবেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার পিতার নাম আমীর হামজা। চকবাজার মতি টাওয়ারে একটি দোকানে কাজ করতেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, রুবেল আহলে হাদিস নামে একটি সংগঠনের সদস্য। তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ ওই সংগঠনের কয়েকজন কর্মীর সার্বক্ষণিক যোগাযোগ আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে রুবেলের বাড়ি ঘেরাও করে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘরে তল্লাশি করে কিছু ধর্মীয় উস্কানিমূলক বই উদ্ধার করা হয়। এসময় ওই বাড়ির আরাফাত নামে অপর এক যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পূর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উগ্রপন্থী সন্দেহে রুবেলকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেও আটক করার চেষ্টা করেছিল। তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ গ্রেপ্তারের খবর জানেন না বলে জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer