প্রকাশিত: ০৮/০৬/২০২০ ৭:৫৪ পিএম

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর চিকিৎসায় সাত সদস্যের একটি মেডিক‌্যাল বোর্ড গঠন করা হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানি। তার শারিরীক অবস্থা একটু ভালো বলে জানান তিনি।

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজে আল্লামা শফীর চিকিৎসার সাথে সংশ্লিষ্ট একজন চিকিৎসক রাইজিংবিডিকে জানিয়েছেন ১০৩ বছর বয়সী আল্লামা শফী আট ধরনের রোগে ভুগছেন। তার সুচিকিৎসা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সাত সদস্যের একটি মেডিক‌্যাল বোর্ড গঠন করেছে।

হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আল্লামা শফী দীর্ঘদিন ধরে বার্ধ্যকজণিত নানা রোগে ভুগছেন। দুই সপ্তাহ আগে তিনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে মাদ্রাসায় ফেরেন। এর পর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন।

গতকাল রোববার সন্ধ্যার দিকে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি চমেকের আইসিইউ ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

এদিকে আল্লামা শফীর শারিরীক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই গুজব ছড়াচ্ছে।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, আল্লামা শফী চিকিৎসাধীন আছেন এবং ভালো আছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...