প্রকাশিত: ১০/০৬/২০২০ ২:০৪ পিএম

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি’র শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

আল্লামা শফি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে আছেন। সেখানে তাকে চিকিৎসা দিচ্ছে ৯ সদস্যের মেডিক্যাল টিম।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, আল্লামা শফি ভালো আছেন, তিনি সবার সঙ্গে কথা বলছেন। করোনার ঝুঁকি এড়াতে তাকে কেবিনে নেওয়া হচ্ছে না। আইসিইউতে তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহী বাংলানিউজকে বলেন, আল্লামা শাহ আহমদ শফি সবার জন্য দোয়া করেছেন এবং তার জন্যও দোয়া চেয়েছেন।

বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হঠাৎ আল্লামা শফির শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (৭ জুন) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (০৮ জুন) তার চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় রিপোর্টে আল্লামা শফির শরীরে করোনার উপস্থিতি মিলেনি।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক আফতাবুল ইসলাম বাংলানিউজকে বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আল্লামা শফির চিকিৎসার খোঁজ নিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer