প্রকাশিত: ১৩/০৭/২০২০ ৫:৩৪ পিএম

ডেস্ক রিপোর্ট ::
নিম্নমানের মাস্ককাণ্ডে স্বাস্থ্য অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ছয় কর্মকর্তাকে রোববার (১২ জুলাই) তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরে এক নোটিশের মাধ্যমে এসব কর্মকর্তাকে তলব করা হয়। সেই কর্মকর্তাদের অন্যতম সিএমএসডির সাবেক উপ-পরিচালক ও পিঅ্যান্ডসি ডা. মো. জাকির হোসেনকে বদলি করে কক্সবাজার সদর হাসপাতালে উপ পরিচালকের মর্যাদায় তত্বাবধায়ক (সুপার) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ২ জন উর্ধ্বতন কর্মকতা সহ মোট ৬ জন বিসিএস (স্বাস্থ্য) বিভাগীয় কর্মকর্তাকে দেশের বিভিন্নস্থানে নিয়োগ বদলী আদেশ দেওয়া হয় গত ৮ জুলাই।

দেশের সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্ট -এ (সিএমএসডি) লুটপাটের মারাত্মক অভিযোগ উঠায় কক্সবাজার সদর হাসপাতালের সাবেক সুপার ডা. মো. মহিউদ্দিনকে ঢাকাস্থ মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্ট (সিএমএসডি) এ উপ পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়। তার বদলি হিসেবে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত ডা. মো. জাকির হোসেনকে কক্সবাজার সদর হাসপালের সুপার পদে নিয়োগ করা হয়েছে।

করোনার এই ক্রান্তিকালে এমন গুরুত্বর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নিয়োগ করায় বিক্ষুব্ধ হয়েছে কক্সবাজারের সচেতন মহল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। ডা. জাকির এই দায়িত্ব পেলে কক্সবাজার সদর হাসপাতালও দুর্নীতির আখড়া হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।

নতুন সুপার ডা. মোঃ জাকির হোসেন খান ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালকের দপ্তরে যোগদান করেছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer