উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১২/২০২২ ১০:১০ এএম
ছবি/ প্রতীকী

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ চলাকালে আর্জেন্টিনার এক সমর্থকের ছুরিকাঘাতে টুটুল হাওলাদার (১৪) নামে ব্রাজিলের এক সমর্থক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোড়লগঞ্জ উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের গুলিসাখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্রাজিল সমর্থক টুটুল হাওলাদার গুলিসাখালি গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

মোড়লগঞ্জ থানা পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবলে শুক্রবার রাতে ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ চলাকালে উপজেলার মিশনবাড়িয়া ইউনিয়নের মুসাখালী গ্রামে আর্জেন্টিনার এক সমর্থকের সাথে ব্রাজিল সমর্থক টুটুল হাওলাদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত সাড়ে দশটার দিকে আর্জেন্টিনার ওই সমর্থক টুটুল হাওলাদারকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে টুটুল হাওলাদার গুরুতর আহত হলে তাকে দ্রুত মোড়লগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ মোড়লগঞ্জ হাসপাতালে গিয়ে নিহত টুটুল হাওলাদারের লাশ থানায় নিয়ে আসে। এই মৃত্যুর ঘটনার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে গুলিষাখালি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোড়লগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক রায়হানা ফেরদৌসী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই টুটুল হাওলাদারের ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...