উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৫/২০২৪ ৩:২০ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের গুলিতে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল কালাম (২৮)।

সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের পুত্র। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তপথে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে গরু এনে ব্যবসা করতেন। অন্যান্য সময়ের মত এবারও গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর সীমান্ত পিলারের প্রায় দুই কিলোমিটার ভিতরে মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় যায় চলে যায় এই গরু ব্যবসায়ী।

সেখানে মিয়ানমারের স্বাধীনতাকামী বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) সঙ্গে কোনো বিষয়ে বনাবনি না হওয়ায় কথা-কাটাকাটির এক পর্যায়ে বাংলাদেশী যুবকের মাথায় গুলি করে বিদ্রোহী সংগঠনের একজন। এতে ঘটনাস্থলেই মৃত্যু বাংলাদেশী যুবক আবুল কালামের। লাশটি সীমান্তের ওপারেই পড়ে আছে এখনো।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, রোববার সকালে বামহাতির ছড়া এলাকার এক বাসিন্দারকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যার খবর পেয়েছি। তবে বিস্তারিত জানা যায়নি এখনো।

এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই মরিয়ম আক্তার জানান, সীমান্তের ওপারে বাংলাদেশী যুবকের মৃত্যুর কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে। সুত্র: আজাদী

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer