প্রকাশিত: ২৫/১১/২০১৮ ২:৪৮ পিএম

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো কোনো আসনে মনোনয়নের চিঠি দুটিও দেওয়া হয়েছে। এটি টেকনিক্যাল কারণে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।

রবিবার দুপুরে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে দলের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন

কাদের বলেন, আজ রবিবার সকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের অনানুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে সোমবার বিকেল সাড়ে তিনটায় জোটগত প্রার্থী ঘোষণা করা হবে। জোটের শরিকদের জন্য ৬০-৭০টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।

ঠিক কতটি আসন শরিকদের দেওয়া হয়েছে, তা জানতে চাইলে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি জানি কতটি আসন, কিন্তু বলব না। কাল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে, জোটের আসন ৭০ টির বেশি হবে না।’

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে বলেই পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছে। বিএনপির পরাজয়ের শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। নির্বাচনে হেরে যাবে বলে পুলিশ, প্রশাসন, ইসি সবাইকে টার্গেট করছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন চিঠির সঙ্গে প্রত্যাহার চিঠিতেও স্বাক্ষর নিয়ে রাখা হচ্ছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...