প্রকাশিত: ২৭/০৯/২০১৮ ৭:৫৭ এএম
আমি কৃষকের সন্তান, শৈশব ভুলে যাইনি : রাষ্ট্রপতি
আমি কৃষকের সন্তান, শৈশব ভুলে যাইনি : রাষ্ট্রপতি

আমি একজন কৃষকের সন্তান। রাষ্ট্রপতি হয়েও আমি আমার শৈশবের স্মৃতি ভুলে যাইনি। কেউ যদি তার মূল ভুলে যায়, তাহলে সে প্রকৃত মানুষ না। বললেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।পাঁচদিনের কিশোরগঞ্জ সফরের তৃতীয় দিন আজ বুধবার মিঠামইনে এক জনসভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।গত এপ্রিলে দ্বিতীয় মেয়াদের জন্য তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মিঠামইন উপজেলা পরিষদ স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।তিনি বলেন, আমি রাষ্ট্রপতি আবদুল হামিদ, আপনারা জনগণই আমাকে ভোট দিয়ে আটবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আমি আমার সাধ্যমত হাওর অঞ্চল তথা সারা দেশের উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করছি।রাষ্ট্রপতি বলেন, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করে তাদেরকে ভোট দেবেন না। বাংলাদেশের সব জনগণকে এ বিষয়টি নিয়ে ভাবতে হবে।যেসব প্রার্থী নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয় এবং জনগণের প্রতারণা করে তাদেরকে নির্বাচিত না করার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ জনগণের প্রতি আহ্বান জানান।মিঠামইন উপজেলা চেয়ারম্যান মো. আবদুস শহীদ ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ আফজাল, কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হকসহ আরও অনেকে।এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিঠামইন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩৩ থেকে ৫১ শয্যায় উন্নতিকরণসহ মোট ৬টি প্রকল্পের উদ্বোধন করেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...