প্রকাশিত: ১৪/০৩/২০২১ ৮:১০ এএম

আন্দামান সাগরে ভাসা রোহিঙ্গাদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আন্দামান সাগরে ভাসমান রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশ রাজি নয়। সারা দুনিয়ায় অসুবিধায় পড়া রোহিঙ্গাদের পুনর্বাসনে কন্ট্রাক্ট নেইনি। শনিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আন্দামান সাগরে ভাসা রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমা থেকে অনেক দূরে ছিল। তাদের নৌকা মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত থেকে অনেক কাছে। তাহলে এই দায় আমরা কেন নেব। আমরা সারা দুনিয়ায় অসুবিধায় পড়া রোহিঙ্গাদের পুনর্বাসনের কন্ট্রাক্ট নেইনি।

Daraz

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যখনই সাগরে ভাসা রোহিঙ্গাদের পাওয়া যায় তখনই তাদের কাছে ইউএনএইচসিআর’র কার্ড পাওয়া যায়। তাদের কার্ড নিয়ে কেন রোহিঙ্গারা চলে যায়, সেটা আপনারা ইউএনএইচসিরআরকে জিজ্ঞাসা করেন।

রোহিঙ্গাদের বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তুলেছিলেন জানিয়ে ড. মোমেন বলেন, উনি আসার আগে থেকে আমি বলাবলি করছি যে এটা আমাদের গ্রহণ করার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। কারণ তাদেরকে ১৭০০ কিলোমিটার দূরে পাওয়া গেছে এবং ভারত থেকে ১৪৭ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৩২৪ কিলোমিটার দূরে অবস্থান। এরা যে জাহাজে ছিল সেটি আমাদের দেশের না, সেটি থাইল্যান্ডের জাহাজ

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer