প্রকাশিত: ২০/১১/২০২০ ১০:১৯ পিএম

জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে ও মাস্ক ব্যবহার করলে দেশে লকডাউন প্রয়োজন হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন। আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘এখন করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, এটা ভালো লক্ষণ না। আমাদের দেশে মানুষের মধ্যে করোনা নিয়ে একটা উদাসীন ভাব রয়েছে, এটা ঠিক না। আমেরিকা ও ফ্রান্সে নতুন করে লকডাউন শুরু হয়েছে, আমরা সেদিকে যেতে চাই না। জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে ও মাস্ক ব্যবহার করলে দেশে লকডাউন প্রয়োজন হবে না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে বলেই আমাদের দেশে সুস্থতার হার ৮১ ভাগ। জনসংখ্যার ঘনত্বের তুলনায় আমাদের দেশে মৃত্যুর হার অন্য যেকোনো দেশের চাইতে কম। তবে আমাদের একটি মৃত্যুও কাম্য নয়। ভ্যাকসিন আনার বিষয়ে আমাদের চুক্তি হয়েছে। ভ্যাকসিন বাজারজাত হওয়ার সঙ্গে সঙ্গে তা দেশে নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে দেশের সব মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।’

মন্ত্রী অভিযোগ করে বলেন, ‘করোনাকালে কিছু লোক ঘরে বসে সমালোচনা করে, তারা জনগণের পাশে দাঁড়ায় না। তাদের কাজই হলো সমালোচনা করা আর মিডিয়ার সামনে বড় বড় কথা বলা।’

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেনের সভাপতিত্বে রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককদের মধ্যে বিনামূল্য বীজ ও সার বিতরণে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer