ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০২/২০২৫ ৬:২৭ পিএম
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তরিকুল (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলতলির ৪৮ নম্বর সীমান্ত পিলারের কাছে মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

আহত তরিকুল কক্সবাজারের রামু উপজেলার কাউয়ার খোপ এলাকার আবদুর রশিদের ছেলে। স্থানীয়দের মতে, একটি সঙ্ঘবদ্ধ চক্র অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে গরু প্রবেশ করাচ্ছে। ওই চক্রটি স্থানীয় বা বাইরের লোকজনকে নামমাত্র মজুরি দিয়ে মিয়ানমারে পাঠায় গরু আনতে। এ সময় তরিকুল সীমান্তের ৪৮ নম্বর পিলারের কাছে গরু আনতে গেলে, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুতে রাখা স্থলমাইন বিষ্ফোরণের কবলে পড়েন। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি সহ পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তরিকুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী।

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer