প্রকাশিত: ০২/০৮/২০২০ ৮:২৭ পিএম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাতে (বিটিআরসি) স্থাপিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর)’। এই প্রযু’ক্তির মাধ্যমে অ’বৈধ হ্যান্ডসেটগুলো নেটওয়ার্ক বিচ্ছিন্ন করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি। শনিবার এক বি’জ্ঞপ্তির মাধ্যমে মোবাইল সেট কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরাম’র্শ দিয়ে এ কথা জানায় সংস্থাটি।

বি’জ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ১ আগস্ট থেকে যে সব ক্লোন বা নকল আইএমইআই সংবলিত কিংবা অ’বৈধভাবে আম’দানি করা হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযু’ক্ত রয়েছে, সে সব হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেবে বিটিআরসি।

বি’জ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল সেট কেনার সময় মেসেজ অ’পশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে ১৬০০২ তে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফোনটির আইএমইআই বিটিআরসি সার্ভা’রে নিবন্ধিত আছে কিনা জানিয়ে দেয়া হবে।

মোবাইল ফোনের বক্সে বা প্যাকে’টে প্রিন্টেড স্টিকার থেকে অথবা ফোনে *#০৬# ডায়াল করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যায়। বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।

অ’বৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করতে গত ১৯ ফেব্রুয়ারি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রযু’ক্তি সরবরাহ ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে বিটিআরসি।

নকল মোবাইল সেট বৈধের সুযোগ, অ’বৈধ আম’দানি, চু’রি, স্বাস্থ্য ঝুঁ’কি ও নকল হ্যান্ডসেট প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত ও রাজস্ব ক্ষতি ঠেকাতে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...