প্রকাশিত: ২০/০৭/২০২০ ৬:২৩ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগকে আন্তর্জাতিক মানে উন্নীত করার এক বছরে ৯৮,৮১৩ জন রোগীর সেবা দেয়া হয়েছে।
এর মধ্যে মেডিকেল ইমার্জেন্সী ৪২১৯৮ জন, আঘাতপ্রাপ্ত ২৬০৮১ জন, গাইনী রোগী ১৮৬১৭ জন এবং অন্যান্য সার্জারী রোগী ১১৯৩৩ জন। গ্রিন, ইয়েলো ও রেড জোনে ভাগ করে রোগীদের সেবা দেয়া হয়। রোগীর সাথে একজনের অতিরিক্ত লোক ঢুকতে পারে না এই বিভাগে।
এসব তথ্য জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী।
প্রাথমিকভাবে তিন বছরের প্রকল্প হিসেবে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) কক্সবাজার জেলা সদর হাসপাতালের এ জরুরী বিভাগকে নতুনভাবে সংস্কার কাজের অর্থায়ন ও বাস্তবায়ন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহায়তা দিয়েছে। নতুন আঙ্গিকে জরুরী বিভাগটির উদ্বোধন হয়েছে গত বছরের ২০ জুলাই। ২১ জুলাই থেকে কার্যক্রম শুরু হয়েছে।
আধুনিক এই জরুরী বিভাগের দায়িত্বে আছেন আরএমও ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী।
রয়েছেন ৮ জন মেডিকেল অফিসার, ১৬ জন নার্স, ১০ জন ওয়ার্ড বয় কামপোর্টার, ১০ জন ক্লিনার, ১০ জন সিকিউরিটি গার্ড, ১ জন ডাটা অপারেটর কাম স্টোর কিপার।
করোনা সন্দেহজনক ব্যক্তিদের আলাদা চিকিৎসাসেবা দেয়া হয় সদর হাসপাতালে।
ডা. শাহীন জানান, হাসপাতালের দক্ষিণ পাশের ভবনে (মেডিকেল কলেজের পুরাতন ক্যাম্পাস) এমাসের শেষ সপ্তাহে অথবা আগস্টের শুরুর দিকে আরেকটা জরুরী বিভাগ উদ্বোধন হবে। সে জন্য ১ থেকে ৩ তলা পর্যন্ত প্রস্তুত করা হচ্ছে। সেটার দেখভালের দায়িত্বও তার।
কক্সবাজার জেলার স্থানীয় বাসিন্দা ছাড়াও উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের উন্নত চিকিৎসার প্রধান ভরসাস্থল ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালটি। এখানে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে ৭০০ জনের মতো।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer