উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২১/১২/২০২৩ ১২:০৫ পিএম , আপডেট: ২১/১২/২০২৩ ১২:২৪ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল্লাহ এবং ছুরিকাঘাত ও গুলিতে নাদির হোসেন নামে ক্যাম্পের হেড মাঝি নিহত হয়েছে।

২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোররাত ৪ টা ও ৬টায় উপজেলার ১৭ নম্বর ক্যাম্পে সি ব্লক ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই হত্যাকান্ড দুটি ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান, আজ বৃহস্পতিবার ভোর রাতে একদল দুষ্কৃতকারী ৪ নম্বর মধুরছড়া ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি নাদির হোসেনকে ঘর থেকে ডেকে রাস্তায় নিয়ে গিয়ে উপুর্যুপরি ছুরিকাঘাত ও গুলি করে। এতে ঘটনাস্হলেই মারা যায় তিনি। নাদির হোসেন ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি (কমিউনিটি লিডার) ও মৃত সৈয়দ আহমেদের পুত্র।

অপর দিকে একই দিন ভোরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ৭/৮ জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিনের পুত্র আব্দুল্লাহকে ঘর থেকে অস্ত্রের মুখে বের করে পাশে বাজারের রাস্তায় নিয়ে আসে। সন্ত্রাসীরা এক পর্যায়ে আব্দুল্লাহকে রাস্তায় ফেলে বুকে এক পর্যায়ে উপুর্যুপরি গুলি করে।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা সটকে পড়ে। পুলিশ গুরুতর আহত গুলিবিদ্ধ আব্দুল্লাহকে ক্যাম্পের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহত রোহিঙ্গা যুবক আব্দুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

ওসি জানান ঘটনার পর পরই উক্ত এলাকায় এপিবিএন পুলিশের পাহারা বাড়ানো হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে ক্যাম্প ভিত্তিক সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এই হত্যাকান্ড দুটি সংঘটিত করেছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...