প্রকাশিত: ০৩/১০/২০১৮ ৯:৩২ পিএম

ডেস্ক নিউজ:
আদালত অবমাননার অভিযোগে সাজাপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত হামিদুর রহমান আযাদের পক্ষে গতকাল আপিল ও জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতে হামিদুর রহমান আযাদের পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সাথে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা ও অ্যাডভোকেট শিশির মনির।

এ বিষয়ে মাসুদ রানা জানান, আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হামিদুর রহমান আযাদকে যে সাজা দিয়েছিলেন তা বাতিল চেয়ে তিনি আপিল এবং জামিন আবেদন করেন। গতকাল শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

এর আগে গত ২৫ জুলাই হামিদুর রহমান আযাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
আইনজীবীরা জানান, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি এক বক্তৃতার ঘটনায় ওই মাসের ৭ তারিখ আদালত অবমাননার অভিযোগে ২০ ফেব্রুয়ারি তলব করা হয়। কিন্তু তিনি আদালতে হাজির হননি। তার অনুপস্থিতিতে আদালত অবমাননার অভিযোগে তাকে তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer