প্রকাশিত: ০৯/০২/২০২০ ৯:৪২ এএম

ভারতে প্রবেশের সময় চুয়াডাঙ্গায় আটক ২ রোহিঙ্গা নারীকে কক্সবাজার রোহিঙ্গা শরনার্থী শিবিরে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাট থেকে তাদের আটক করা হয়।

|
আটককৃত ওই দুই নারীর নাম- কক্সবাজার কুতুপালং ৬ নং রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের মেয়ে জুবাইরা খাতুন (২০) এবং বালুখালি ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ইসমাইল হোসেনের মেয়ে আনোয়ারা খাতুন (১৮)।

পুলিশ জানায়, ডুগডুগি পশুহাটে ২ জন যুবতীর কথা বার্তায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে দামুড়হুদা মডেল থানায় খবর দিলে পুলিশ সেখান থেকে ওই দুই নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে। তবে তারা কার সাথে এসেছে তা বলতে পারেনি। কেন এ এলাকায় এসেছে তাও বলেনি। ধারণা করা হচ্ছে, দামুড়হুদার যে কোনো সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ২ যুবতীকে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর কবীর জানান, এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। আটককৃত রোহিঙ্গা শরনার্থী ২ জনকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer