প্রকাশিত: ০৪/০৯/২০১৯ ৭:৩৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের টেকনাফের নাফনদীর বাংলাদেশ সীমার অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে আটক মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী-বিজিপি’র চার সদস্যকে বুধবার ৪ সেপ্টেম্বর হস্তান্তর করা হবে। বান্দরবান জেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদেরকে ফ্ল্যাগ বৈঠকের মাধ্যমে হস্তান্তর করার প্রস্তুতি নেয়া হয়েছে। বিষয়টি কক্সবাজারের ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুর ১২ টার দিকে উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর ফ্ল্যাগ বৈঠকের মাধ্যমে আটক ৪ জন বিজিপি সদস্যকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এসময় মিয়ানমার ও বাংলাদেশের দুইটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রোববার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদীর বাংলাদেশ পয়েন্ট থেকে এ ৪ জন বিজিপি সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করা হয়েছিলো। পরে বিজিবি’র জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের বিজিপি সদস্য বলে স্বীকার করেন। এসময় তাদের ব্যবহৃত একটি স্পিটবোট, অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer