প্রকাশিত: ২২/০৮/২০১৮ ৬:০১ এএম , আপডেট: ২২/০৮/২০১৮ ১:০৬ পিএম

ওবাইদুল হক চৌধুরী,সম্পাদক উখিয়া নিউজ ডটকম::
আজ  বুধবার (২২ আগষ্ট)। পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলমানরা এ উৎসব উদযাপন করবেন। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় প্রায় চার হাজার বছর আগে হযরত ইব্রাহিম (আ.) তার পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি দেওয়ার উদ্যোগ নেন।

কিন্তু আল্লাহ তায়ালার অসীম কুদরত ও ইচ্ছায় হযরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। মূলত হযরত ইব্রাহিমের (আ.) এই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন। ঈদের পরও দুই দিন অর্থাৎ জিলহজ মাসের ১১ ও ১২ তারিখেও পশু কোরবানি করার ধর্মীয় বিধান রয়েছে।

ইসলামের পরিভাষায় কোরবানি হলো- নির্দিষ্ট পশুকে একমাত্র আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে তাঁরই নামে জবেহ করা। মহান সৃষ্টিকর্তার দরবারে জবাই করা পশুর মাংস বা রক্ত কিছুই পৌঁছায় না, কেবল নিয়ত ছাড়া।

ঈদুল আজহার অন্যতম শিক্ষা হচ্ছে, মনের পশু অর্থাত্ কু-প্রবৃত্তিকে পরিত্যাগ করা। জাতীয় কবির ভাষায়ঃ মনের পশুরে কর জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই..’। পবিত্র হাদিসের বর্ণনা অনুযায়ী, প্রতি বছর জিলহজ মাসের দশ তারিখে বিশ্ব মুসলিম ময়দানে নামাজ আদায়ের পর যার যা সাধ্য ও পছন্দ সেই অনুযায়ী পশু কোরবানি দিয়ে থাকেন। আরবি ’আজহা ’এবং ’কোরবান’ উভয় শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ। কোরবানি শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে আত্মত্যাগ, আত্মোত্সর্গ, নিজেকে বিসর্জন, নৈকট্য লাভের চেষ্টা ও অতিশয় নিকটবর্তী হওয়া ইত্যাদি।

দিনটি উপলক্ষে দেশের সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ সংখ্যা। টেলিভিশন ও রেডিওতে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা। অনলাইন সংবাদ মাধ্যমগুলোতে থাকছে সময়ের সব খবরসহ চমক জাগানিয়া বৈচিত্র্যময় আয়োজন। ঈদের দিনে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু সদন ও সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। আজ ঈদের নামাজ শেষে হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় লাখ লাখ মুসলমান পশু কোরবানি করবেন।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer