প্রকাশিত: ১৯/০৬/২০২০ ১০:৫০ পিএম , আপডেট: ১৯/০৬/২০২০ ১০:৫৬ পিএম

কক্সবাজারে করোনাভাইরাস টেষ্টে এবার রেকর্ড গড়েছে। একদিনে রেকর্ডসংখ্যক ১৫০ জন করোনা ‘পজিটিভ’ হয়েছেন। এদের মধ্যে ১৪৪ জন নতুন রোগী ও ৬ জন ফলোআপ রোগী রয়েছেন। তাদের মধ্যে কক্সবাজার সদরে রেকর্ডসংখ্যক ৭২ জন রোগী শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ২৪ জন পার্বত্য বান্দরবান জেলা ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ৩ জন এবং একজন রোহিঙ্গা শরণার্থী রয়েছেন।

এ দিন সর্বাধিক ৬৭৯ জন রোগীর নমুনা পরীক্ষা হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুুয়া ও ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দেয়া তথ্য মতে, নতুন শনাক্ত হওয়া ১৪৪ জনের মধ্যে কক্সবাজার সদরে ৭২ জন, রামু উপজেলায় ১৪ জন, টেকনাফ উপজেলায় ৬ জন, উখিয়া উপজেলায় ৫ জন, চকরিয়া উপজেলায় ৮ জন, মহেশখালী উপজেলায় দুইজন, পেকুয়া উপজেলায় ৬ জন ও কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং পার্বত্য বান্দরবান জেলায় ২৪ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৩ জন ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন একজন।

এ দিন ৫২৯ জন সন্দেহভাজন করোনা রোগী রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...