প্রকাশিত: ০৩/০৭/২০১৮ ১২:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৪ এএম

ডেস্ক রিপোর্ট::

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযান থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্দশার কথা শুনে বিচলিত হয়েছেন বিশ্বব্যাংকের প্রধান জিম ইয়ং কিম।

সোমবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে টুইটারে দেয়া এক বার্তায় তিনি লিখেছেন- আজ আমরা সবাই রোহিঙ্গা।

তিনি বলেন, রোহিঙ্গাদের সাহস দেখে আমি বিমোহিত। তাদের ওপর বর্বর নির্যাতন আমাকে নাড়া দিয়েছে। আমরা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি- আজ আমরা সবাই রোহিঙ্গা।

এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, কক্সবাজারে আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণের যে বিবরণ শুনেছি, তা অকল্পনীয়। তারা ন্যায়বিচার ও নিরাপদে নিজ দেশে ফিরে যেতে চান।

কুতুপালংয়ে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ঘোরার ফাঁকে টুইটারে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মিয়ানমারের রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর গত ১০ মাসে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছেন।

গ্রামে নির্বিচার হত্যা, ধর্ষণ, জ্বালাও-পোড়াওয়ের ভয়াবহ বিবরণ পাওয়া গেছে তাদের মুখ থেকে।

আন্তর্জাতিক সংস্থাগুলো বলে আসছে, বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীরা যাতে স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজেদের দেশে ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে মিয়ানমার সরকারকে।

এ ছাড়া এই প্রত্যাবাসন যাতে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে হয়, দেশটিতে তা নিশ্চিত করার পরিবেশ তৈরি করতে হবে।

রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে দুদিনের সফরে শনিবার ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকপ্রধান জিম ইয়ং কিম।

সোমবার সকালে তারা কক্সবাজারের উখিয়ায় গিয়ে কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন।

তাদের মুখ থেকেই শোনেন রাখাইনে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা।

গুতেরেস বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের যেভাবে আশ্রয় ও জরুরি সহায়তা দিয়েছে, সে জন্য এ দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই তিনি এ সফরে এসেছেন।

জিম ইয়ং কিমও এ বিষয়ে বাংলাদেশ সরকার এবং এ দেশের মানুষের প্রশংসা করেন। তিনি বলেন, যে মানবিকতা বাংলাদেশ দেখিয়েছে, তা তাকে নাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, আজ আমি যা দেখেছি তা হৃদয়বিদারক এবং মর্মস্পর্শী। হত্যা, ধর্ষণ, নির্যাতন ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার যেসব ঘটনা আমরা শুনেছি, তা ভয়াবহ।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...
Single Page Footer