প্রকাশিত: ০৭/০৮/২০১৭ ৪:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৪ পিএম

ডেস্ক রিপোর্ট ::
চাঁদের আংশিক গ্রহণ ঘটবে আজ। একই রেখায় এসে দাঁড়াবে পৃথিবী, চাঁদ আর সূর্য। তখনই পৃথিবীর ছায়ায় গ্রহণগ্রস্ত হবে চাঁদ। জানা গেছে, চন্দ্র গ্রহণের কেন্দ্রীয় গ্রহণ হবে ভারত মহাসাগরের কোকো দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে। তবে বাংলাদেশের আকাশ থেকেও দেখা যাবে এ গ্রহণ।
এ ব্যাপারে আবহাওয়া অধিদফতরের বিজ্ঞানীরা জানিয়েছেন, ঢাকায় আজ দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে ঘটবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণের সূচনা হবে রাত ৯টা ৪৮ মিনিটে। গ্রহণ মোক্ষ হবে রাত ২টা ৫২ মিনিটের দিকে।
এছাড়া ময়মনসিংহ বিভাগেও একই সময়ে গ্রহণ দেখা যাবে। চট্টগ্রাম বিভাগে দেখা যাবে রাত ১২টা ১৬ মিনিটের দিকে। সিলেট বিভাগে রাত ১২টা ১৪ মিনিটের দিকে। খুলনা বিভাগে রাত ১২টা ২৪ মিনিটের দিকে। বরিশালে রাত ১২টা ২০ মিনিটের দিকে। রাজশাহীতে রাত ১২টা ২১ মিনিটের দিকে। রংপুর বিভাগে রাত ১২টা ২৫ মিনিটের দিকে আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।
বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই।
উল্লেখ্য, কক্ষপথ পরিভ্রমনের এক পর্যায়ে চাঁদ পৃথিবীকে মাঝখানে রেখে সূর্যের সঙ্গে এক সমতলে এবং এক সরলরেখায় চলে এলে সূর্যের আলো পৃথিবীতে বাঁধা পড়ে চাঁদে পৌঁছতে পারে না। তখনই ঘটে চন্দ্রগ্রহণ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer