প্রকাশিত: ১৮/০৬/২০১৮ ৫:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৮ এএম

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। এর ফলে তিনি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আগামী ২৫ জুন (সোমবার) থেকে তিন বছরের জন্য আজিজ আহমেদকে সেনাপ্রধান পদে নিয়োগে সোমবার (১৮ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি হয়েছে।

মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক নোটিশে বলা হয়েছে, বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন ২০১৮ তারিখ অপরাহ্ন থেকে জেনারেল পদে পদোন্নতিপূর্বক বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

অর্থাৎ আজিজ আহমেদ জেনারেল হিসেবে পদোন্নতি নিয়ে সেনাপ্রধান হবেন। বর্তমানে তিনি সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্বে রয়েছেন।

১৯৬১ সালে জন্ম নেওয়া আজিজ আহমেদের পৈতৃক বাড়ি চাঁদপুরে। তার বাবা ওয়াদুদ আহমেদ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা। মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর তিনি এইচএসসি সম্পন্ন করেছিলেন নটরডেম কলেজ থেকে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer