প্রকাশিত: ২৩/০৬/২০২০ ৯:১৪ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নজরুল ইসলাম চৌধুরীর করোনা পজিটিভ হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ থেকে প্রকাশিত রিপোর্টে তার করোনা ধরা পড়ে।

এদিন সদরে মোট ২১ জন করোনা পরীক্ষা দিয়েছিলেন। সেখানে ৩ জন পজিটিভ। পজিটিভের মধ‍্যে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরীও আছেন।

গত ৩-৪ দিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী।

সোমবার (২২ জুন) দুপুরে শরীরের অবস্থার অবনতি হলে তাকে বিকেল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চতুর্থ তলায় ৪১৪ নং রুমে তিনি চিকিৎসাধীন।

বর্ষীয়ান রাজনীতিবিদ নজরুল ইসলাম চৌধুরী আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সুস্থতার জন্য তিনি সবার নিকট দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...