প্রকাশিত: ০৬/১০/২০১৬ ৭:১৩ এএম

3-mp-720x540-720x540কালেরকন্ঠ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার চাপাতির উপর্যুপরি হামলায় আহত খাদিজা আক্তার নার্গিস (২৩) এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে। চিকিৎসকরা বলছেন, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন।

সেই খাদিজাকে দেখতে গিয়ে তোলা সেলফি আজ সন্ধ্যা সাতটার দিকে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন।

ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, নারী এমপির ঠোঁটে লিপস্টিক ও গায়ে আইসিইউ গাউন। পেছনে নাকে-মুখে নল লাগানো অচেতন খাদিজা বেগম নার্গিস।

আরেকটি ছবিতে দেখা যায় এমপি তুহিনের সঙ্গে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অপু উকিলসহ আরেকজন নারী।

আইসিইউ এর মতো স্পর্শকাতর জায়গায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খাদিজাকে দেখতে গিয়ে এমপি তুহিনের তোলা এসব সেলফি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খাদিজার ওপর নৃশংসতায় ক্ষুব্ধ মানুষ তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, ভর্ৎসনা করেছে।

পাঠকের মতামত

 

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...