প্রকাশিত: ১৫/০৭/২০১৮ ৪:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪১ এএম

চট্টগ্রাম- চট্টগ্রাম মহানগরীরে খুলশী থানাধীন আমবাগান এলাকার একটি বাড়ীর রিজার্ভ ট্যাংক থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  তারা হলো- ব্যাংক কর্মকর্তা মেহেরুন নেছা বেগম (৬৭) ও তার মা মনোয়ারা বেগম (৯৭)।  নিহত মনোয়ারা বেগম এলাকার  ফজলুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।

আজ রবিবার দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করেছে।

সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন কে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রবিবার সকালে এলাকাবাসীর দেয়া খবরের পর পুলিশ গিয়ে বাড়ীর রিজার্ভ ট্যাংকের ভীতর থেকে মা মেয়ের লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানিয়েছে মেয়ে মেহেরুন নেছা রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন।  তিনি অবসর নিয়ে মাকে একসঙ্গে থাকতেন। ভবনটি তার নামে ছিল।  তবে তাদের মৃত্যু কিভাবে হয়েছে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer