প্রকাশিত: ২২/১১/২০২০ ৭:৩৫ এএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের রামুতে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত নারীর নাম রোকেয়া বেগম (৩৮)।

শনিবার (২১ নভেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৩৫০ পিস ইযাবা উদ্ধার করা হয়।

আটককৃত নারী উখিয়া পশ্চিম পালংখালীর বাসিন্ধা জাফর আলমের স্ত্রী।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সী-লাইন পরিবহনে তল্লাশি চালিয়ে ওই মহিলার ব্যাগ থেকে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে সবার উপস্থিতিতে ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তার কাছে অন্যজনের একটি ভোটার আইডি কার্ড পাওয়া গেলেও সে নিজের কোনো আইডি কার্ড দেখাতে পারেনি। এ বিষয়ে আটককৃতের বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer