প্রকাশিত: ১৬/০২/২০২১ ৯:৫০ এএম , আপডেট: ১৬/০২/২০২১ ১১:২১ এএম

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সরবরাহ করা বিভিন্ন খাদ্যসামগ্রী শিবির সংলগ্ন এলাকায় অবৈধভাবে বিক্রি করা হচ্ছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিসের “শিবির ব্যবস্থাপনাসহ রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় ভিত্তিতে সর্বোচ্চ সরকারী সংস্থা”র একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এমন একটি অবৈধ অনুশীলনের অস্তিত্ব আছে বলে স্বীকার করেছেন এবং তার এই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য তারা কাজ করছেন বলেও জানিয়েছেন।

Loading…

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেকনাফের দমদমিয়ায় সেন্ট মার্টিন দ্বীপ থেকে জেটির উদ্দেশে নামার সময় বিভিন্ন স্থানে খাদ্যশস্য এবং বিস্কুট বিক্রি হওয়ার মতো অসংখ্য ঘটনা দেখা গেছে।

প্যাকেটজাত খাদ্যদ্রব্যগুলো ইউএসএআইডি এবং ডব্লুএফপি’র মতো প্রতিষ্ঠানের নাম দিয়ে চিহ্নিত করা ছিল। টেকনাফ ও উখিয়া উপজেলার অন্যান্য স্থানেও এসব দ্রব্যাদি প্রকাশ্যে বিক্রি হচ্ছে।

মজার বিষয় হল, আইন প্রয়োগকারী কর্মীদের সামনেই অবৈধ এ কার্যকলাপ করা হচ্ছে

“আমরা এই জিনিসগুলো রোহিঙ্গাদের কাছ থেকে কিনেছি।” এক প্রশ্নের জবাবে বলছিল কিশোরী এক বিক্রেতা।

একজন মধ্যবয়স্ক ব্যক্তি বলেন, “রোহিঙ্গারা আমাদের কাছে এগুলো বিক্রি করে এবং আমরা এগুলো বিক্রি করে কিছু অর্থ উপার্জন করি।”

যেহেতু এই দ্রব্যগুলো বাজারের তুলনায় সস্তা, উপস্থিত দর্শনার্থীদের সেগুলোই কিনতে দেখা গেছে। “সস্তা বলেই আমি এগুলো কিনেছি,” পঞ্চাশোর্ধ একজন ক্রেতা বলেন।

Loading…

মজার বিষয় হল, আইন প্রয়োগকারী কর্মীদের সামনেই অবৈধ এ কার্যকলাপ করা হচ্ছে। এ ব্যাপারে এক পুলিশ সদস্য জানান, “আমাদের এই বিষয়ে কোনও আদেশ নেই।”

অতিরিক্ত আরআরআরসি মোহাম্মদ শামসুদ দোজা বলেন, “আমাকে স্বীকার করতেই হবে যে এই অবৈধ কার্যকলাপটি হচ্ছে। আমরা এদিকে নজরও রাখছি। কিন্তু কিভাবে এই প্রক্রিয়াটি বন্ধ করা যায় তার উপায় আগে খুঁজতে হবে।আমরা সেটা নিয়েই কাজ করছি।ঢাকা ট্রিবিউন

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...