প্রকাশিত: ১১/০৭/২০২০ ৯:১৯ এএম , আপডেট: ১১/০৭/২০২০ ৯:২২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ইউএনও নুর-এ-জান্নাত রুমি বলেছেন, গত ক’দিন ধরে আমার ব্যক্তিগত ও পরিবারিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে অতিরঞ্জিত ও মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। যা বাস্তবতা বিবর্জিত ও মোটেও তথ্যভিত্তিক নয়। যা লামা উপজেলায় তাঁর প্রশাসনিক এলাকায় তাকে হেনস্তা করার শামিল। এ সব নিউজ, কমেন্ট প্রচারের আগে তাঁর সাথে এ বিষয়ে কোন যোগাযোগও করা হয়নি। তাঁর পারিবারিক বিষয় নিয়ে মনগড়া মন্তব্যে তিনি অহেতুক সমাজের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

লামা উপজেলার ইউএনও নুর-এ-জান্নাত রুমি এক ‘দৃষ্টি আকর্ষন’ শিরোনামে ১০ জুলাই শুক্রবার দেওয়া এক বিবৃতিতে এধরনের অপপ্রচার, মিথ্যা নিউজ পরিবেশন না করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। তারপরও ইউএনও নুর-এ-জান্নাত রুমির বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না করলে তাঁর নিজের সুরক্ষার জন্য তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে বিজ্ঞ আদালতের দারস্থ হবেন বলে জানিয়েছেন স্বজনেরা।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer