উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ৭:৪৮ পিএম
ছবি: ফাইল ফটো

রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম শুক্রবার (২৮ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে তৈরি রাখা হয়েছে বিজিবিকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ প্রস্তুত বলে জানান তিনি।

কয়েক দিনের টানা উত্তেজনায় ঢাকার নয়াপল্টনে বিএনপি এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ সমাবেশ করেছে। মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বলেছেন- খেলা হবে, হবে খেলা…যত লাফালাফি আর তাফালিং করেন। ফখরুল সাহেব, তারেক জিয়ার এই লাফালাফিতে কাজ হবে না। যতই তাফালিং করেন ক্ষমতার ময়ূর সিংহাসন বহুদূরে চলে গেছে। ওটা খুঁজে পাবেন না, লাফালাফি করবেন না।

এ সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন মোড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হয়েছে। ড্রোন দিয়েও সমাবেশ এলাকা মনিটরিং করা হয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিগুলো বিশ্লেষণ করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি ছাড়াও বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে।বিডি২৪লাইভ ডট কম

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...