প্রকাশিত: ১২/০৮/২০১৯ ১২:৩৩ পিএম

গতকাল রবিবার ফের কারফিউ জারি হওয়ায় আজ সোমবার জম্মু ও কাশ্মীরের পথঘাট থমথমে ও নির্জন। বিশেষত কাশ্মীরের শ্রীনগরে কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ঈদ উদযাপন। সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় শ্রীনগরের বেশিরভাগ মসজিদে ঈদের নমাজ আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।

রবিবার শ্রীনগরে আবার কারফিউ জারি হয়। গত শনিবারই ভারত সরকার এবং রাজ্য পুলিশ জানিয়েছিল, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ। জম্মু ও কাশ্মীরে আশেপাশের ছোট ছোট মসজিদে ঈদের নমাজ অনুষ্ঠিত হয়, সরকারের তরফ থেকে সংবাদমাধ্যমে ঈদের নমাজের ছবি পাঠানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরে দায়িত্বরত সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ, যারা গত সপ্তাহ থেকে নজরবন্দি রয়েছেন, তাদের স্থানীয় মসজিদে নমাজ পড়তে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ।

সরকার জানিয়েছে, শনিবার নিরাপত্তা শিথিল করার পরে শ্রীনগরে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে, তার জেরেই রবিবার থেকে ফের সেখানে কারফিউ জারি করা হয়।

কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়। গত সপ্তাহ থেকেই ওই রাজ্যের বেশিরভাগ অংশে কারফিউ জারি করা হয়। শনিবার কারফিউ শিথীল করার পর বহু মানুষ রবিবার শ্রীনগরে ঈদের কেনাকাটায় যোগ দেন।

“বহু মানুষ ঈদের জন্যে রাজ্যের বাইরে থেকে আসছেন এবং কেনাকাটা করছেন। আজও (সোমবার) প্রচুর সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়েছেন। যেখানেই বিধিনিষেধ রয়েছে, সেখানেই তাঁরা স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। নিজেদের প্রিয়জনদের সঙ্গে দেখা করতে শ্রীনগরে আসতে ইচ্ছুক এমন মানুষদের সুবিধার্থে আমরা সবরকম সাহায্য করার চেষ্টা করছি”, দাবি করেন পরিকল্পনা কমিশনের প্রধান সচিব রোহিত কনসাল।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer