প্রকাশিত: ০৯/১১/২০১৬ ৭:৪৭ এএম

the-cm1-76-696x452আহমদ গিয়াস :

কক্সবাজার জেলাজুড়ে শীত আসি আসি করছে। তবে সমুদ্র উপকূলীয় ও পাহাড়ী এলাকায় এখন রাতের বেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। থাকতে হচ্ছে কম্বল মুড়ে। সেসাথে আসছে অতিথি পাখির দলও। কক্সবাজার শহরতলীর দরিয়ানগর, মহেশখালীর সোনাদিয়া ও টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে দেখা মিলছে অতিথি পাখির। সকাল ও সন্ধ্যায় অতিথির পাখির কলকাকলীতে মুখরিত হয়ে ওঠছে জীববৈচিত্র সমৃদ্ধ এসব এলাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কক্সবাজার শহরতলীর দরিয়ানগর সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে অতিথি পাখির দল। মহেশখালীর সোনাদিয়া ও টেকনাফের সেন্টমার্টিন দ্বীপেও দেখা মিলছে অতিথি পাখির। ভ্রমণপিপাসু মানুষেরা অতিথি পাখি দেখতে ভীড় করছে এসব এলাকায়। দরিয়ানগরে গত প্রায় ৩/৪ দিন ধরে দেখা যাচ্ছে অতিথি পাখির দল। সোনাদিয়া ও সেন্টমার্টিনেও কিছু অতিথি পাখি এসেছে বলে জানান স্থানীয়রা।
দরিয়ানগরস্থ ফানফেস্ট একটিভিটিজ (প্যারাসেইলিং) এর ম্যানেজার নুর মোহাম্মদ জানান- গত কয়েকদিন ধরে দরিয়ানগর সৈকতে অতিথির পাখি ভীড় করছে। আর এসব অতিথি পাখির দল দেখতে দরিয়ানগর সৈকতে ভীড় করছে প্রকৃতিপ্রেমীরাও। একই অবস্থা সেন্টমার্টিনেও বলে জানান স্থানীয় বাসিন্দা ও সেন্টমর্টিন বিডি নিউজ সম্পাদক এম কেফায়েতউল্লাহ খান।
কক্সবাজার ট্যুর অপারেটর এসোসিয়েশনের (টোয়াক বাংলাদেশ) প্রতিষ্ঠাতা সভাপতি এসএম কিবরিয়া খান জানান- পর্যটকরা অতিথি পাখি দেখতে বেশ উৎসুক। বিশেষ করে প্রকৃতিপ্রেমীরা। তারা গত কয়েকদিন ধরে দরিয়ানগর, সোনাদিয়া ও সেন্টমার্টিনে যাচ্ছে এবং পাখির কলকাকলী উপভোগ করে তৃপ্তি নিয়ে বাড়ী ফিরছে।
কক্সবাজারের দরিয়ানগর, মহেশখালীর সোনাদিয়া ও টেকনাফের সেন্টমার্টিনে অতিথি পাখি আসার কথা নিশ্চিত করে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম বলেন- কী কী পাখি এসেছে তা দেখতে খুব শীঘ্রই এসব এলাকায় যাবে পরিবেশ অধিদপ্তরের জীববৈচিত্র সংরক্ষণ দল।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...