উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৪/২০২৫ ১০:০৩ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বলেছেন অতি শিগগিরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চারলেনে উন্নীত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কাল থেকে সড়কের উভয়দিকে ১ কিলোমিটারের মধ্যে গতিরোধক স্থাপনের কাজ শুরু হবে।

বুধবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

অবৈধ যানবাহনের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে ফারুক-ই আজম বলেন, এদের ব্যাপারে কোনো ছাড় নেই। বেপরোয়া যেসব গাড়ি চলাচল করে সেগুলোর স্থান নির্ধারণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অচিরেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। লবণবাহী ট্রাকগুলো যথাযথ নিয়ম ও সতর্কতা অবলম্বন করে লবণ পরিবহণ করছে কিনা সেই বিষয়ে যথারীতি ব্যবস্থা গ্রহণ করতে হাইওয়ে পুলিশকে সবসময় সতর্ক থাকতে হবে।

তিনি দুর্ঘটনায় নিহতদের জন্য শোক ও পরিবারগুলোর জন্য সমবেদনা জ্ঞাপন করেন।

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে বিধি অনুযায়ী নিহতের পরিবারকে ৫ লাখ ও আহতদের পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) সৈয়দ আইনুল হুদা চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাসান, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, সড়ক ও জনপদ চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) সৈয়দ আইনুল হুদা চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে ৩ দিনের ব্যবধানে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...