প্রকাশিত: ০৭/১২/২০১৮ ১১:১২ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক ওসমান সরওয়ার আলম (৪২) আজ জুমাবার ৭ ডিসেম্বর ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। ইন্না লিল্লাহি … রাজিউন। শনিবার ৮ ডিসেম্বর সকাল ১০টায় সাতঘরিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্টিত হবে।
পারিবারিক সুত্রে জানা যায়, স্ত্রী ও সন্তানদের পিত্রালয়ে বেড়াতে পাঠিয়ে তিনি জুমার নামাজ পড়তে নিজ বাড়ির নিকটস্থ সাতঘরিয়াপাড়া জামে মসজিদে যান। সুন্নত পড়ার পর হঠাৎ অসুস্থ বোধ করে মসজিদের ভেতর ঢলে পড়ে যান। দ্রুত ডাক্তার ডেকে এনে প্রাথমিক চিকিৎসার পর সামান্য সুস্থ হলে নামাজের পর বাড়ি যাওয়ার পরপরই আবারও ঢলে পড়ে গেলে তাঁকে দ্রুত হ্নীলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
জুমার নামাজের পর তাঁর কথা ছিল শশুর বাড়িতে বেড়াতে যাওয়ার। কিন্ত যাওয়া হয়নি। তাঁর পৈত্রিক বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়াপাড়া গ্রামে। পিতার নাম গবি সুলতান। তিনি ২০০৩ সালে সরকারী চাকরীতে যোগদান করেন। স্ত্রী জুবাইদা বেগম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আবদুর রহীমের মেয়ে। সংসারে তাঁর স্ত্রী, অপ্রাপ্তবয়স্ক যমজ ২ ছেলে এবং ৩ মেয়ে রয়েছে। যমজ ২ ছেলে এবং ১ মেয়ে এবারের পিএসসি পরিক্ষা দিয়েছে।

শোক :
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক ওসমান সরওয়ার আলমের আকস্মিক মৃত্যুতে টেকনাফ উপজেলার শিক্ষক সমিতি, শিক্ষা অফিস, সকল শিক্ষক-শিক্ষিকা, টেকনাফ সাংবাদিক ইউনিটি, টেকনাফ পৌর প্রেস ক্লাব পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...