প্রকাশিত: ২০/০১/২০২২ ১:০৬ পিএম , আপডেট: ২০/০১/২০২২ ১:০৭ পিএম

উখিয়া নিউজ ডটকম ::

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবক খুন হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫ এর এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

বসবাসরত রোহিঙ্গারা জানান, ক্যাম্পের বাসিন্দা মৌলভী মনির হোসেনকে (৩৫) পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী কেফায়েত উল্লাহ গং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তাৎক্ষনিকভাবে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতাল ক্যাম্প-১৫ এ নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। গ্রেফতার অভিযান চলছে এমনটি জানিয়েছেন ৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন।

পাঠকের মতামত

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...