নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫/১২/২০২৫ ৭:৫৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ায় মানবিক সহায়তার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উখিয়া সেনা ক্যাম্পের উদ্যোগে উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেহরাব রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়া এবং ওয়ারেন্ট অফিসার শাহীন। তাঁদের উপস্থিতিতে চার শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র পেয়ে উপকৃতরা বলেন, প্রচণ্ড শীতে গরম কাপড়ের অভাবে তাদের দিন কাটানো কঠিন হয়ে পড়েছিল। এমন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। এজন্য তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ক্যাম্প কমান্ডার মেহরাব রহমান বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ কার্যক্রমের মাধ্যমে চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই শীতের কষ্ট লাঘব সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer