প্রকাশিত: ০৩/০৮/২০২২ ৬:২৭ পিএম


দুই মাস আগে মিয়ানমারের সেনা সরকারকে ৩৫ হাজার রোহিঙ্গার তালিকা দেয়া হলেও কোনো জবাব মেলেনি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তবে, দেশটির সেনা সরকারের সাথে এ নিয়ে আলোচনা শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

বুধবার (৩ আগস্ট) সচিবালয়ে ইউরোপীয় কমিশনের বাংলাদেশ প্রধান আনা ওরলানডিনির সাথে বৈঠক শেষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই মাস আগে প্রত্যাবাসনে ৩৫ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমার কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। যাচাই বাছাই করে তারা সন্তষ্ট হয়ে জানাবে এক্ষেত্রে তাদের করণীয়। তবে এখনও তাদের জবাব পাওয়া যায়নি। সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর একটা সংকট এক্ষেত্রে তৈরি হয়েছিল, সেটা এখন কেটে যাচ্ছে। তাদের সাথে বৈঠক হয়েছে। মিয়ানমারের জবাব পেলে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হবে। প্রত্যাবাসনে আরও সাড়ে ৮ লাখ রোহিঙ্গার তালিকা করা হয়েছে।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, ভূমিকম্পের মতো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ইউরোপীয় কমিশন বাংলাদেশের সাথে কাজ করবে। স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণে সহায়তা করবে। ইউএন কমিশন এ বছর ২.৫ মিলিয়ন ডলার সহায়তা করছে বাংলাদেশকে। ১.২ মিলিয়ন ইউরো সহায়তা করবে বন্যায় পুনর্বাসনে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...