প্রকাশিত: ২৫/০৮/২০২১ ৫:৪৩ পিএম

সিনোফার্মের করোনা টিকা গ্রহণকারীদের সৌদি আরবে প্রবেশের অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে বাংলাদেশে যারা এই টিকা নিয়েছিলেন তাদের হজ বা ওমরাহ পালনে দেশটিতে ভ্রমণে বাধা থাকল না।

ধর্ম মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে সৌদি আরবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার করোনা টিকা ব্যবহারের অনুমোদন আছে।

এদিকে আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকা গ্রহণকারীদের সে দেশে প্রবেশের অনুমোদন দিয়েছে।

তবে, সেক্ষেত্রে তাদের সৌদিতে অনুমোদিত একটি টিকার বুস্টার ডোজ নিতে হবে।

পাঠকের মতামত

মক্কায় রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি ...

জাতিসংঘ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুকের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জাতিসংঘ ...
Single Page Footer