রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

নেত্রকোনার বারহাট্টা উপজেলার দশাল এলাকায় রেললাইনে ঘুমিয়ে পড়ায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়েছিলেন। পরে তারা রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। এ সময় ওই রেললাইনে ট্রেন এলে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে নিহতদের পরিচয় ও ট্রেনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতরা জেলে ছিলেন বলে স্থানীয়রা প্রাথমিকভাবে নিশ্চিত করেছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত