প্রকাশিত: ১৮/১০/২০১৬ ৩:৩২ পিএম

1বাপ্পা বড়ুয়া, ভার্জিনিয়া,যুক্তরাষ্ট্র থেকে::

উত্তর আমেরিকায় নিজস্ব জায়গার উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্ক-এ ১৬ অক্টোবর ২০১৬ ইং’রবিবারে উদ্‌যাপিত হয়েছে দানশ্রেঠ কঠিন চীবর দান। সারাদিন ব্যাপী পূণ্যানুষ্ঠানের প্রথম পর্বে ভদন্ত ড.সংঘপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে,বিহার অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন থের সঞ্চালনায় বিশ্ব সুখ-শান্তি কামনায় সমবেত সূত্রপাঠ, বুদ্ধ পূজা,উৎসর্গ,সদ্ধর্মদেশনা,অষ্টপরিস্কারসহ সংঘদান,ভিক্ষুসংঘকে পিন্ডদান ও নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

দ্বিতীয় পর্বে উপস্থিত সবার মধ্যাহ্নভোজের পর উত্তম বড়ুয়ার সঞ্চালনায় মহান এই ধর্মানুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্ক-এর অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন থেরো সভার উদ্ভোধন ঘোষনা করেন।ভার্জিনিয়া বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত সুমনাপাল মহাথেরো’র সভাপতিত্বে ভদন্ত ধর্মলোক মহাথেরো কঠিন চীবর তাৎপর্য সম্পর্কে সদ্ধর্মদেশনা প্রদান করেন।এতে আরো সদ্ধর্মদেশনা করেন নিউইর্য়ক সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন থের ও  প্রধান আলোচক পটিয়া কেন্দ্রিয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ড.সংঘপ্রিয় মহাথেরো সহপূজনীয় প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ।এছাড়াও ভদন্ত মুদিতারত্ন ভিক্ষুর সংকলিত “বুদ্ধের সমকালীন ভিক্ষুরা” বইটির মোড়ক উন্মোচন করা হয়।অষ্টশীল ও পঞ্চশীল প্রার্থনা করেন প্রবীর বড়ুয়া এবং অজিত বড়ুয়া।

চীবর পরিক্রমা করে কঠিন চীবর উৎসর্গ শেষে বিহারের সাধারণ সম্পাদক রাখাল বড়ুয়া সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।সন্ধ্যায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়।উক্ত পূণ্যানুষ্ঠানে ধর্মপিপাসু দুই শতাধিক উপাসক-উপাসিকা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...