ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/১১/২০২৫ ৩:১৫ পিএম , আপডেট: ২০/১১/২০২৫ ৫:০০ পিএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা প্রায় ২৫০টি অবৈধ স্থাপনা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে পরিচালিত যৌথ অভিযানে মরাগাছতলা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, বিট কর্মকর্তা ও অন্যান্য স্টাফবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে তা রোহিঙ্গাদের ভাড়া দিত এবং এর মাধ্যমে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হলেও দখলদারদের দৌরাত্ম্য কমেনি। পুনরায় বিষয়টি নজরে আসার পর কঠোর অভিযান পরিচালনা করে প্রশাসন।

থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ আরাফাত বলেন, সরকারি জমি দখল করে কেউ যেন অবৈধভাবে ব্যবসা-বাণিজ্য করতে না পারে, সেজন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনের জমি, সরকারি সম্পদ—এসব দখলমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, সরকারি জমি দখল করে গড়ে ওঠা কোনো স্থাপনাই টিকে থাকতে দেওয়া হবে না। জনগণের সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...